প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 15, 2026 ইং
পত্নীতলার শংকরপুর গ্রামের সৌদি প্রবাসী সন্তানের লা*শ পেতে সরকারের কাছে মা এর আকুতি

অনিমেষ কুমার মহন্ত
উপজেলা প্রতিনিধি, পত্নীতলা,নওগাঁ।
পত্নীতলা উপজেলার আকবর ইউনিয়নের মজিদ চাচার ছেলে রায়হান আলী, প্রায় ২ বছর আগে ঋণের টাকায় সৌদি-তে যান। যাওয়ার পর থেকেই কাজ করে কোথাও থেকে বেতন পেত না। বাড়িতে কিস্তির ঝামেলা বাড়তে থাকে। আবার খুবই গরিব দরিদ্র পরিবার তাদের, নেই কোন জমি/সম্পদ, খাস একটি জায়গায় বাড়ি করে বসবাস করেন।
হঠাৎ রহস্যজনক ভাবে, কদিন আগে সৌদি তে সন্তানের লা*শ ঝুলিয়ে থাকার খবর পায় পরিবার। এরপর থেকে প্রায় ২০দিন একাধারে কেঁদেই যাচ্ছেন গর্ভধারিণী মা। সন্তানের লাশ দেশে আনার মতো সামর্থ্য নেই তাদের।
অসহায় এই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন, পত্নীতলার গর্বিত সন্তান নাদীব জুহি চৌধুরী,, তিনি বর্তমান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক নূর এর সঙ্গে কথা বলছেন। এবং প্রতিমন্ত্রী নূরুল হক নূর পত্নীতলার সৌদি প্রবাসীর লাশ দেশে আনার আশ্বাস দিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24